যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের
- আপডেট সময় : ০৪:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালি খুলে দিতে এবং যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয়েছে। আজ একজন মার্কিন কর্মকর্তা এবং আলোচনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্স বলছে, ইরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে একটি নতুন প্রস্তাব দিয়েছে। একই সাথে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ে করার কথা বলেছে দেশটি।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওইদিনই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করে ইরান। একই সঙ্গে অবরোধ দেয়া হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের নৌপথ হরমুজ প্রণালিতে। এক পর্যায়ে পাকিস্তানের মধ্যস্ততায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। এখন চলছে স্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা।

























