০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ময়মনসিংহের বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আওলাদ রুবেল, ময়মনসিংহ :
  • আপডেট সময় : ০৫:১৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৫৭৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির (লেভেল-১, সেমিস্টার-১) নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

রবিবার (০২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

ছাত্র বিষয়ক উপদেষ্টা ও কর্মসূচি কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডীন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৬৫ বছরের ইতিহাস সংবলিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়; পাশাপাশি দেশি-বিদেশি শিক্ষার্থী এবং ছাত্রদলের আহ্বায়ক মো: আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব মো: শফিকুল ইসলাম শফিক, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জায়েদ হাসান ওয়ালিদ বক্তব্য রাখেন।

ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ৯০ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের দক্ষ, নীতিবান ও মানবিক কৃষিবিদ হয়ে দেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যদিকে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ নবীনদের অভিনন্দন জানিয়ে মেধা ও শ্রমের মাধ্যমে বিশ্বমানের কৃষিবিদ হিসেবে গড়ে উঠে ডিজিটালাইজড ও স্মার্ট বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহের বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬