০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের জামালপুরে জানাজা সম্পন্ন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
  • আপডেট সময় : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের নিজ নিজ গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক ও সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু ও তার মা রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম ও তার শিশু সন্তান মিনানের জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া গোবিন্দবাড়ি গ্রামে সিএনজি চালক সুজন আলীর জানাজা সম্পন্ন করা হয়।

জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে, সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী ও তার স্ত্রী মমতা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাদের স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৭

এ ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। একসঙ্গে পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের চারজনসহ সিএনজি চালক ও অন্য যাত্রী মিলিয়ে মোট সাতজন নিহত হন।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার গভীর রাতে মরদেহগুলো জামালপুরে নিজ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সকালে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার পর জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের জামালপুরে জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬