ময়মনসিংহে ঝুলন্ত অবস্থায় এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ঝুলন্ত অবস্থায় সুইটি আক্তার নামে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নগরের কাশর বৌ-বাজার এলাকায় বাসার সিলিংয়ে থাকা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্বামী পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাফিজ। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পুলিশ সদস্য হাফিজুর রহমানকে আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।


























