ময়মনসিংহ মেডিকেলে করোনা রোগীদের সুচিকিৎসায় ৫টি আইসিইউ বেড প্রদান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৭০৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের রোগীদের সুচিকিৎসায় ৫টি আইসিইউ বেড প্রদান করা হয়েছে।
দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে ৫টি আইসিইউ বেড হস্তান্তর করেন, জেলা আওয়ামী লীগ নেতা এম এ ওয়াহেদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ চিকিৎসক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাবনার তিনটি হাসপাতালে ৩২টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি এবং ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে।

























