মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ১০ হাজার টাকা ভাতা
- আপডেট সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের আবেদন আহ্বান করেছে। এ ইন্টার্নশিপের আওতায় নির্বাচিতরা মেট্রোরেল সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি ইন্টার্নশিপ চলাকালে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষে সনদও দেওয়া হবে।
ডিএমটিসিএলের এমআরটি ট্রেনিং সেন্টারের অধীনে নির্ধারিত সুপারভাইজারের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
পদ ও পদসংখ্যা
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: ২টি
ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস
মাসিক ভাতা: ১০ হাজার টাকা
মেট্রোরেলে ইন্টার্নশিপের যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এ ছাড়া অ্যাপিয়ার্ড সার্টিফিকেটধারীরাও আবেদন করতে পারবেন। তবে তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। একজন প্রার্থী কেবল একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
কোনো প্রার্থী বর্তমানে অন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাকে নিজ নিয়োগদাতার অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।
মিলবে মাসিক ভাতা
ইন্টার্নশিপ চলাকালে নির্বাচিত প্রত্যেক ইন্টার্নকে মাসে ১০ হাজার টাকা হারে ভাতা দেওয়া হবে। তবে এই ভাতা ছাড়া অন্য কোনো ভাতা বা আর্থিক সুবিধা দেওয়া হবে না।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক,
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড,
ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫,
এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড,
সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।
আবেদনের শেষ সময়
ডিএমটিসিএলের মেট্রোরেল ইন্টার্নশিপে আবেদন করার শেষ সময় ৫ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফরম ও বিস্তারিত শর্তাবলি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।


























