মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৭১২ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন আজ।
সকাল ৯টার পর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ওসি প্রদীপসহ ১৫ আসামীকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। ১০টার দিকে বিচারিক কার্যক্রম শুরু করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। মামলার অন্যতম সাক্ষী টেকনাফ শামলাপুরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ সাক্ষ্য দেয়ার কথা রয়েছে। এছাড়া একই এলাকার আবদুল হামিদ ও মোহাম্মদ ইউনুসকেও আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে সমন জারি করা হয়।এর আগে মামলার প্রধান সাক্ষী শারমিন শাহরিয়া ফেরদৌস, সিনহা হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম সিফাত ও মোহাম্মদ আলীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, মামলার ৮৩ সাক্ষির মধ্যে ১৫ জনকে আদালত সমন জারী করে। সমন অনুযায়ী ধারাবাহিকভাবে সব সাক্ষির সাক্ষ্য দেয়ার কথা।























