০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মিথিলার পরিবর্তে এবার অ্যালেন স্বপনের সঙ্গী সাদিয়া জাহান প্রভা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৫৩২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নতুন সিজনে বড় পরিবর্তন আসছে অভিনয়শিল্পীদের তালিকায়। আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গী শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে এবার তার জায়গায় দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে।

২০২২ সালে চরকিতে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। চরিত্রটিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান নাসির উদ্দিন খান। পরে এই চরিত্রকে কেন্দ্র করেই নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটির প্রথম সিজনও দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়।

তৃতীয় সিজনের শুটিং শুরু

গত বছর মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন। এবার সেই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে তৃতীয় সিজন। ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। আগের মতো এবারও নাম ভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান।

তবে নতুন সিজনে থাকছে একটি বড় পরিবর্তন। প্রথম দুই সিজনে শায়লা চরিত্রে মিথিলাকে দেখা গেলেও এবার সেই চরিত্রে যুক্ত হয়েছেন সাদিয়া জাহান প্রভা।

কেন বাদ পড়লেন মিথিলা?

মিথিলার পরিবর্তে প্রভাকে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন।

ফলে বিদেশে পেশাগত ব্যস্ততার কারণে দেশে এসে সিরিজটির শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই নতুন সিজনে মিথিলার পরিবর্তে প্রভাকে যুক্ত করেছেন নির্মাতা।

কী বলছেন নির্মাতা শিহাব শাহীন?

বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীনকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো তথ্য নিশ্চিত করেননি। তিনি বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’

পরে চরকির একটি বিশ্বস্ত সূত্র নতুন সিজনে প্রভার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে।

কবে মুক্তি পাবে নতুন সিজন?

জানা গেছে, চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সিরিজটির শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও এতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মিথিলার পরিবর্তে এবার অ্যালেন স্বপনের সঙ্গী সাদিয়া জাহান প্রভা

আপডেট সময় : ০১:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬