০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার দেওয়া ১০৬ রানের লক্ষ্য মাত্র ৭৪ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ এইচপি। জয়ের পথে ব্যাট হাতে ঝড় তোলেন জিসান আলম। মাত্র ২১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন এই ওপেনার।

১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ছিলেন জিসান। তার সঙ্গে দ্রুত রান তুলতে থাকেন জাওয়াদ আবরার। তবে দ্বিতীয় ওভারেই ভাঙে এই জুটি। আরিফউল্লাহর বলে আউট হওয়ার আগে ৮ বলে ২৩ রান করেন আবরার। তার ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা।

একই ওভারে ফিরে যান তিন নম্বরে নামা আরিফুল ইসলামও। ৩ বলে ৪ রান করে বোল্ড হন তিনি। দ্রুত দুই উইকেট হারালেও জিসানের ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়েনি। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়ে জয়ের ভিত শক্ত করেন তিনি।

সাব্বির ৮ বলে ১২ রান করে প্রশান্ত মাধুকার বলে ক্যাচ দিয়ে ফিরলেও জিসান ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ১৮ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৭ ছক্কা ও ৩ চারে ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন জিসান। শামীম পাটোয়ারী ৬ বলে ৮ রান নিয়ে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

মালয়েশিয়ার হয়ে আরিফউল্লাহ দুটি এবং প্রশান্ত মাধুকা একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশ এইচপির বোলারদের চাপে পড়ে মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মাঝেও তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ।

ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে আবু হায়দার রনির বলে আউট হন। অধিনায়ক সৈয়দ আজিজ ৫২ বলে করেন ৪০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া।

বাংলাদেশ এইচপির হয়ে আবু হায়দার রনি দুটি উইকেট নেন। মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ এইচপি। দ্বিতীয় ম্যাচে আরও দাপুটে ব্যাটিংয়ে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

আপডেট সময় : ০৬:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬