মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন।মাহিন্দ্র ও নসিমনের সংঘর্ষে নিহত হন চাঁন মিয়া। দুর্ঘটনায় আহত হয়েছে দুইজন।
গেল রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া ফরিদপুরের মধুখালী উপজেলার ছোরহাব মিয়ার ছেলে।পুলিশ জানায়, কাঁঠালবাড়ী ঘাট থেকে মাহিন্দ্রতে চড়ে নিজ গ্রামে যাওয়ার পথে শিবচরের বাখরের কান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান চাঁন মিয়া।এ ঘটনায় নিহতের ভাগিনা সাচ্চু মিয়া ও নাঈম হোসেন গুরুতর আহত হয়।


























