ভুল নীতি ও অবহেলায় নষ্ট করা হয়েছে দেশের চামড়া শিল্প : শিল্পমন্ত্রী
- আপডেট সময় : ১১:৪৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বিগত বছরগুলোতে ভুল নীতি ও অবহেলার কারণে দেশের চামড়া শিল্পকে পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে এই খাতের রপ্তানি সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। শনিবার সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পরিদর্শন এবং মালিকদের সাথে মতবিনিময় শেষে তিনি বলেন, হাজারীবাগ থেকে যে উপায়ে সাভারে চামড়া শিল্প হস্তান্তর করা হয়েছিল, তা ছিল চরম অবহেলার। যার কারণে এটি কাঙ্ক্ষিত পথে এগোয়নি। দেশে সারা বছরে যে পরিমাণ চামড়া আহরিত হয়, তার পুরোটা সঠিক উপায়ে ব্যবহার করা গেলে এই খাত থেকে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি আয় সম্ভব হতো। সিইটিপির সব টেকনিক্যাল সমস্যার দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন শিল্পমন্ত্রী। সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিসিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























