০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

আওলাদ রুবেল, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৯২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার তিন দিন পর কৃষক সাইফুল ইসলামের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে গফরগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ড্রেজারের পাইপে আটকে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা ও স্বজনরা। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার (৫ আগস্ট) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের সময় পানিতে তলিয়ে যান সাইফুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

স্বজনদের ভাষ্য, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে গফরগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় তার মরদেহ ভেসে আসে এবং ড্রেজারের পাইপে আটকে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬