বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি পালন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ১৭০৮ বার পড়া হয়েছে
পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা কাজ বন্ধ রেখে বেলা ১১টা পর্যন্ত দু’ঘন্টা কর্মবিরতি পালন করে। গোপালগঞ্জ জেলা সদরসহ পাঁচ উপজেলার জেলা-উপজেলা প্রশাসনের অধীনস্থ সকল অফিসে একযোগে এ কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবী জানিয়ে বাংলাদেশ কালেক্টরট সহকারী সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, গোপালগঞ্জ কালেক্টরট সহকারী মোহাম্মদ নূর ইসলাম খান বক্তব্য রাখেন।



























