০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

অধিকাংশ সবজি ৬০–৮০ টাকায়

বেগুন-শিমের দাম এখনো চড়া

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত মাসের তুলনায় রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমেছে। তবে মৌসুম না থাকায় এখনো কয়েক ধরনের সবজির দাম বেশ চড়া। বিশেষ করে বেগুন, শিম, গাজর, বরবটি ও টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা কেজি দরে। অন্যদিকে অধিকাংশ সবজির দাম রয়েছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন দামের চিত্র পাওয়া গেছে।

বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৩০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, বেগুন ১২০ টাকা, বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

এ ছাড়া পটল ও শসা ৬০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, ধন্দুল ৬০ টাকা এবং মুলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

মালিবাগ বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান তমাল বলেন, গত মাসের তুলনায় সবজির দাম কমেছে। তবে কয়েক ধরনের সবজির দাম এখনো বেশি। বাকি সবজিগুলোর দাম আগের তুলনায় কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে।

সবজি বিক্রেতারা বলছেন, বেগুন, শিম, গাজর, বরবটি ও টমেটোর মৌসুম না হওয়ায় সরবরাহ কম রয়েছে। এ কারণে এসব সবজির দাম বেশি। তবে অন্য সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।

ব্যবসায়ীরা জানান, আগামী দিনে টানা বৃষ্টি না হলে সবজির বাজারে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। সরবরাহ স্বাভাবিক থাকলে বর্তমান দামেই বাজার স্থিতিশীল থাকতে পারে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অধিকাংশ সবজি ৬০–৮০ টাকায়

বেগুন-শিমের দাম এখনো চড়া

আপডেট সময় : ১২:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬