বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্লোভেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া
- আপডেট সময় : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৯২৮ বার পড়া হয়েছে
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্লোভেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ইউক্রেনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ডেনমার্ক। এদিকে রাতের হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের সাথে ১-১ গোলে ড্র করেছে মরক্কো।
ম্যাচের শুরুতেই দর্শকদের রোমাঞ্চিত করে লিড নেয় মরক্কো। ম্যাচের ৮ মিনিটে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ব্রাহিম দিয়াজের দুর্দান্ত এক গোল এগিয়ে যায় তারা। গোল খেয়ে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নরওয়ে। কিন্তু ফিনিশিং ব্যার্থতায় বার বার গোল বঞ্চিত তারা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় নরওয়ে। ম্যাচের ৭৫ মিনিটে তাদের সেই কাঙ্ক্ষিত গোলটি এনে দেন তারকা মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ওডেগার্ডের এই চমৎকার ফিনিশিংয়ে ম্যাচে ১-১ সমতায় ফেরে নরওয়েজিয়ানরা। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে বাকি সময়ে আর কোন গোল না হলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে মরক্কো ও নরওয়ে।























