বিরোধী দল নির্মূলে মামলা-হামলা-নির্যাতন বাড়িয়েছে সরকার : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৮৪৪ বার পড়া হয়েছে
সরকার মামলা ও হামলাসহ নির্যাতন-নিপীড়ন বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের নির্মূল করতে সারাদেশকেই কারাগার বানিয়ে ফেলেছে সরকার।
দুপুরে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
এ সময় মির্জা ফখরুল বলেন, সরকারের নির্যাতনে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। তাকে সুচিকিৎসা দিতে অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে এবং বিএনপিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে আবার পুরনো খেলায় মেতে উঠেছে আওয়ামী লীগ সরকার।

























