বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২০
- আপডেট সময় : ১০:৩৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৬৮১ বার পড়া হয়েছে
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২০। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’।
সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০১৯ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক’, ২০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ দেয়া হবে। সাবেক সহকারী উপ-পরিদর্শক মো. আক্তার হোসেনকে মরণোত্তর বিপিএম -পদক দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদস্যদের পদক দেবেন।
























