বিজয়ের ৫০ বছরেও মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি, প্রতিষ্ঠা হয়নি গণতান্ত্রিক রাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৭১৫ বার পড়া হয়েছে
বিজয়ের ৫০ বছরেও মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি, প্রতিষ্ঠা হয়নি গণতান্ত্রিক রাষ্ট্র–এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, দেশ থেকে বিলীন হয়েছে গণতন্ত্র।
সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে, যে লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলো, তা অর্জিত হয়নি। বিএনপি নেত্রীর প্রসঙ্গে মহাসচিব বলেন, অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। আবারও সংগ্রামের মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে।

























