বাজারে চাহিদা বেশি সরিষার তেলের
- আপডেট সময় : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সয়াবিন এবং সরিষার তেলের কেজি প্রতি বাজার মূল্য সমান হওয়ায় বাজারে চাহিদা বেড়েছে সরিষার। ফলে কৃষকরা এখন সরিষা চাষের দিকে ঝুকছে।সিরাজগঞ্জে এ বছর রেকর্ড পরিমাণ সরিষার চাষ হয়েছে। উচ্চ ফলনশীল বারি-১৪ জাতের সরিষার ফলন বেশী হওয়ায় সরিষা চাষে কৃষকদের ব্যাপক আগ্রহী করে তুলেছে।
শস্য ভান্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জে প্রধান অর্থকরী ফসল সরিষা । আবহাওয়া অনুকুলে থাকায় এ বছরও সরিষার বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন জাতের মধ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বারি সরিষা-১৪ জাত এখন সবচেয়ে বেশী চাষ হচ্ছে। কৃষি অফিস থেকে বিনা মূল্য ৭৩ হাজার কৃষককে বারি-১৪ জাতের সরিষার বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা সহ চাষ পদ্ধতির উপর কৃষকের পাশাপাশি নারীদেরও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
পরিচর্চা কম, রোগ বালাই নেই বললেই চলে এবং অল্প খরচে মাত্র ৭৫ থেকে ৮০ দিনে ফলন পাওয়া যায়। ফলে বারি-১৪ জাতের সরিষা চাষে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, বোরো মৌসুমের আগে বন্যা পরবর্তী সময়ে জমি পতিত না রেখে কৃষকদের সঠিক চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ, সরিষা চাষে উদ্বুদ্ধ করণে নানা উদ্যোগের পাশাপাশি এবছর বারি-১৪ বীজ এবং নতুন উদ্ভাবিত বারি-২০ জাতের উচ্চ ফলনশীল বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ বীজ থেকে বিঘায় কমপক্ষে ৮ মণ সরিষা উৎপাদন হবে। ফলে কৃষকরা আরও লাভবান হবে।
জেলায় এ বছর ৯০ হাজার হেক্টর জমিতে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্য মাত্রার চেয়ে ৫’শ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।























