বাংলালিংকের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জেমস
- আপডেট সময় : ০২:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৬৭২ বার পড়া হয়েছে
কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জেমস। নিজের গান সুরক্ষায় এই উদ্যোগ নিয়েছেন তিনি।
বুধবার বাংলালিংকের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আবেদন করেন এই রকস্টার। বেলা সাড়ে ১১টার দিকে তিনি আদালতে পৌঁছান। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, ‘জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। তার কাছ থেকে কোনো ধরণের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। তিনি বলেন, বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।’ এদিকে একই অভিযোগে একই আদালতে আজ মামলার আবেদন করেছে জনপ্রিয় ব্যান্ড মাইলসও।


























