ফেসবুকে লাইভে এসে আত্মহত্যাকারী ব্যবসায়ীর ময়নাতদন্ত আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
আত্মহত্যাকারী ব্যবসায়ী আবু মহসিন খানের ময়নাতদন্ত আজ। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
তার জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে একটি সুইসাইড নোট রেখে গেছেন ব্যবসায়ী মহসিন। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। রাজধানীর ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, মহসিন ধানমন্ডিতে থাকতেন। তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।














