ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৮০তম জন্মদিন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৭১০ বার পড়া হয়েছে
ফুটবলের রাজা, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৮০তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৩শে অক্টোবর জন্মগ্রহণ করেন ল্যাটিন আমেরিকান এই সুপারস্টার।
জন্মদিনে খেলার দুনিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ফুটবলের কালো মানিককে। নিজের জন্মদিনে ভক্তদের জন্য উপহার গান। গ্র্যামি এওয়ার্ড উইনিং ম্যাক্সিকান দুই শিল্পি রদ্রিগো ও গ্যাব্রিয়েলার সাথে সুর মিলিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল আইকন।
গানে গানে ব্রাজিলিয়ানদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফুটবল আইকন পেলের আশিতম জন্মদিনে ব্রাজিলের কোস্টাল সিটি সান্তোসে উন্মোচন করা হয়েছে তার বিশাল ম্যূরাল।
গত কয়েকবছর ধরেই বয়সজনীত নানা রকম অসুস্থতায় ভুগছেন ফুটবলের কালো মানিক। কিন্তু মানসিকভাবে এখনো মাঠ দাপানো দ্যুতি তার। জন্মদিনে ক্রীড়া দুনিয়ার শুভেচ্ছা আর অভিনন্দন বার্তায় ভাসছেন পেলে।



























