০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৯১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দুই দিন পর নিখোঁজ কলেজছাত্র হাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার সাতৈর-পাইকহাটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলার সাতৈর ও মহিশালার মাঝামাঝি পাইকহাটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে কয়েকজন আহত হলেও ওই সময় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর হাফিজুর নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয়রা খালের পানিতে কাদার মধ্যে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধারের সময় মরদেহের গলায় থাকা পরিচয়পত্র দেখে হাফিজুর রহমানের পরিচয় নিশ্চিত করা হয়। পরিচয়পত্রে তাঁর নামের পাশাপাশি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির নাম উল্লেখ ছিল।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬