ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৬২৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত ওই শ্রমিকের নাম শরীফ মিয়া। মঙ্গলবার রাত ১০টায় ফতুল্লার আজাদ ডাইংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গেলো রাতে ডাইং কারখানায় বিস্ফোরণে ওই শ্রমিক নিহত হন। ভেতরে প্রচুর ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে দেয়া হয়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে শরীফ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মালিকপক্ষ।



























