রিয়াদে বিদায় সংবর্ধনায় খন্দকার আবু আশফাক
“প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি”
- আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাককে বিদায় সংবর্ধনা দিয়েছেন দোহার ও নবাবগঞ্জের প্রবাসীরা।
পবিত্র ওমরাহ পালন শেষে বাংলাদেশে ফেরার প্রাক্কালে রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বিদায় জানান প্রবাসীরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী ঢাকা জেলা বিএনপি সভাপতি সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি মো. মোল্লা মনির, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, রুবেল মোল্লা, দলা মিয়া, ইউসুফ, ফিরোজ মোল্লা, সহ দোহার-নবাবগঞ্জের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।
বিদায় সংবর্ধনায় খন্দকার আবু আশফাক বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের কঠোর পরিশ্রম ও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রবাসের মাটিতে আমার এলাকার মানুষের আন্তরিক ভালোবাসা ও সম্মান আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। এই ভালোবাসা ও আন্তরিকতা আমি সবসময় মনে রাখব।”
এ সময় তিনি প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।























