০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরেই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৫৫০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে কাজ করছেন। তার নেতৃত্বেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতা সভা ও জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের উন্নয়ন হলে সবার উন্নয়ন হবে

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই এই দেশটি উন্নত হোক, মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। দেশের উন্নয়ন হলে সবার উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আমরা দেশের উন্নয়ন করব, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ ও জিআই পণ্য। ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। যেকোনো মূল্যে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখতে হবে।

২২ দিন ইলিশ ধরা বন্ধ রাখার আহ্বান

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। এ সময়ে কেউ যাতে নদীতে ইলিশ ধরতে না পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, মাদারীপুর ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। পদ্মা নদীতে সুস্বাদু রুপালি ইলিশ পাওয়া যায়। ইলিশের উৎপাদন বাড়লে সবচেয়ে বেশি উপকৃত হবেন জেলেরা। তাই ২২ দিনের এই কষ্টকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখতে হবে।

‘২২ দিন ইলিশ ধরা বন্ধ রাখলে ইলিশের উৎপাদন বাড়বে। এর ফলে দীর্ঘমেয়াদে জেলেদের আয় ও সম্পদও বাড়বে,’ বলেন তিনি।

জেলে পরিবারের পাশে সরকার

প্রতিমন্ত্রী বলেন, জলাশয় উন্মুক্ত থাকবে, ‘জাল যার, জলা তার’। সরকার জেলেদের পাশে আছে এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করছে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করতে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।

ইলিশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি সবার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়বে। এর সুফল দীর্ঘমেয়াদে জেলেরা ভোগ করবেন।

অনুষ্ঠানে যারা ছিলেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাবীব খান এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

এ সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান, মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির দলীয় প্রার্থী নাদিরা চৌধুরী মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, জেলে ও ভিজিএফের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১৫১ জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার ভিজিএফের চাল বিতরণ করা হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধানমন্ত্রীর হাত ধরেই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী টুকু

আপডেট সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬