প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছু আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভারতীয় হাইকমিশনার। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকের বিস্তারিত বিষয়ে পরে গণমাধ্যমকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এর আগে রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকেও দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

























