০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবান সদর হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে প্রতি শনিবার পালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, আঙিনা, ড্রেন ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। তারা ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, নাছির চৌধুরী এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাচিং প্রু বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রতি শনিবার নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
তারা জানান, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও জনসাধারণের ব্যবহৃত স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে রোগব্যাধি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে উপস্থিত নেতারা পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সামাজিক কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ কামনা করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবান সদর হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬