প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ২ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৬২২ বার পড়া হয়েছে
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ২ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে, ভারতে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। শেষকত্যৃ নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। স্বাস্ধ্যবিধি মেনে মর্গে রাখা হয়েছে এই নেতার মরদেহ। বিকাল নাগাদ শেষকত্যৃ সম্পন্ন হবার কথা। গুরুতর অসুস্থ হয়ে ২২ দিন মৃত্যু সঙ্গে যুদ্ধ করে সোমবার প্রণব মুখার্জির মৃত্যু হয়। করোনা ভাইরাসও পজিটিভ ছিলেন তিনি। মস্তিষ্কে সার্জারির একদিন পর তার মৃত্যু হয়। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।


























