পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক ও দুজন ক্রু সদস্য রয়েছেন। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।
পুলিশ জানিয়েছে, শনিবার (১ আগস্ট) বিমানটি পর্যটকদের নিয়ে পেরুর বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন ‘নাজকা লাইনস’ পরিদর্শনের উদ্দেশে রওনা হয়েছিল। বিমানটি ইকা বিভাগের পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশ মেজর হোর্হে আন্দ্রেদে সাংবাদিকদের জানান, বিমানে থাকা ১১ জন যাত্রী ও দুজন ক্রুর সবাই মারা গেছেন।



























