পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকত কক্সবাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকত কক্সবাজার। সাথে স্থানীয়দের সরব উপস্থিতিও রয়েছে চোখে পড়ার মত।
শুক্রবার ছুটির দিনে সৈকত শহরে অবস্থান করছেন হাজারো পর্যটক। সমুদ্র স্নান, বালিয়াড়িতে দৌড়ঝাঁপ,সূর্যাস্ত দেখাসহ আনন্দমুখর সময় পার করছেন তারা। লাবণী, সুগন্ধা পয়েন্ট, কলাতলী ও কবিতা চত্বর বীচে পর্যটকরা মেতেছেন উচ্ছাসে। জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ সৈকতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।


























