পরের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু দেশের নারী ফুটবলারদের
- আপডেট সময় : ০৮:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
এশিয়ান কাপে সিডনিতে পরের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ, বুধবার সকালে জুবলি স্টেডিয়ামে করেছে অনুশীলন। ম্যাচের আগে দু’দিন সময় পাওয়ায়, ভুল ত্রুটি শোধরে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ দল।চীনের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাস কাজে দেবে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে। দলে কোন ইনজুরির সমস্যা না থাকায় দ্বিতীয় ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে বাংলাদেশ।
সিডনির আকাশে আলো ফুটতেই জুবলি স্টেডিয়ামে হাজির নারী ফুটবলাররা। এশিয়ান কাপে নিজেদের পরের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আফিদা-ঋতুপর্ণা চাকমারা। অনুশীলন আর খেলার ধকলও বাধা হতে পারেনি। এদিন, দুই গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছে বাংলাদেশ।
আগের ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াকু মানসিকতা দেখিয়েছে টিম বাংলাদেশ। তার মাঝেও যে ভুল ত্রুটি হয়েছে, তা শোধরে ঘুরে দাড়ানোর প্রত্যায় বাংলাদেশ দলের।
চীনের বিপক্ষে ভালো খেলায় স্বপ্ন মেলেছে ডালপালা। তাই উত্তর কোরিয়ার বিপক্ষে পয়েন্ট জিততে চায় লাল সবুজ প্রতিনিধিরা।
কোচের আশার পালে হাওয়া, দলে ইনজুরি সমস্যা নেই তেমন একটা। তাই পূর্ণ শক্তির দল নিয়েই উত্তর কোরিয়া মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে, সিডনিতে সুন্দর মূহুর্ত উপভোগ করছেন দলের নারী ফুটবলাররা। একঘেয়েমি কাটাতে ঘুরেছেন অপেরা হাউস, ও রয়েল বোটানিক গার্ডেনের মতো দর্শনীয় স্থানে। যেখানে সব ফুটবলারর ছিলেন ফুরফুরে মেজাজে।




















