০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পঞ্চমবারের মতো জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন। তাঁর এই বিজয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে খুশির জোয়ার।

ছেলের এমন সাফল্যে আনন্দে আত্মহারা তাঁর মা সৈয়দা হাজেরা খাতুন। সরারচরে গ্রামের বাড়িতে থাকা এই মা ছেলের বিজয়ের খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমার ছেলে একদিন আমেরিকার রাষ্ট্রপতি হবে।’

পরিবার সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসের শেষ দিকে মাকে দেখতে বাংলাদেশে আসার কথা রয়েছে শেখ রহমানের। ছেলের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে তাঁর ছোট ভাই ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘বড় ভাইয়ের এই বিজয়ে আমরা আনন্দিত। আমি, আমার মা-সহ পরিবারের সবাই তাঁর জন্য অপেক্ষা করছি। এ মাসের শেষ দিকে তিনি বাংলাদেশে আসবেন।’

বিপুল ভোটে জয়ী শেখ রহমান

জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন শেখ রহমান। প্রাথমিক ফলাফলে তিনি ৩৫ হাজার ১০১ ভোট পেয়েছেন। এর আগে গত ১৯ মে অনুষ্ঠিত দলীয় প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেন তিনি।

শেখ রহমানের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর এলাকায়। তিনি সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই। জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর হিসেবে পরিচিত শেখ রহমান।

২০১৮ সালে প্রথমবারের মতো জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হন তিনি। এরপর থেকে অঙ্গরাজ্যটির ৫ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করে আসছেন। এবারও জয়ী হওয়ায় টানা পঞ্চমবারের মতো সিনেটর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

মুক্তিযোদ্ধার সন্তান শেখ রহমান

যুক্তরাষ্ট্রে শেখ রহমান নামে পরিচিত ৬৪ বছর বয়সী শেখ মুজাহিদুর রহমান চন্দন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। তাঁর জন্ম বাজিতপুর উপজেলার সরারচরে। ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন।

তিন ভাই ও চার বোনের মধ্যে শেখ রহমান মেজো। তাঁর ছোট ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। তিনি বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ মজিবুর রহমান ইকবাল। তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিলেন বড় ভাই শেখ রহমান।

এবার পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত হওয়ার খবরে সরারচরসহ কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় আনন্দ প্রকাশ করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের প্রত্যাশা, শেখ রহমান ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রতিনিধিত্ব করবেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান

আপডেট সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬