নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন উমর আকমল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৮০০ বার পড়া হয়েছে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া উমর আকমলের তিন বছরের নিষেধাজ্ঞা -অপরাধ বিবেচনায় কঠোর শাস্তি হয়েছে বলে অভিহিত করেছেন জাতীয় দলের সতীর্থ ও বড় ভাই কামরান আকমল। তার মতে একই অপরাধে অন্য ক্রিকেটাররা অনেক কম সাজা পেয়েছেন।
ছোট ভাইয়ের এমন শাস্তিতে বিস্মিত কামরান আকমল ও তার পরিবার। তবে, নিয়ম মেনে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন উমর আকমল। জানিয়েছেন তার বড় ভাই। ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে সবধরণের পন্থাই অবলম্বন করবেন বলেও জানান কামরান আকমল। তার আগে, ম্যাচ ফিক্সিংয়ের তথ্য গোপনের অভিযোগে উমর আকমলকে তিন বছরের জন্য সবধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুর্নীতি দমন আইনের ২.৪.৪ অনুচ্ছেদের দুটি অভিযোগে–অভিযুক্ত হন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। উমর আকমলের সাজার রায় দেন পিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান ফজল-ই-মিরান চৌহান।

























