নির্বাচিত নয় বলে, আ’লীগ সরকারের জবাবদিহিতা নেই : ফখরুল
- আপডেট সময় : ০২:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১৯৫৪ বার পড়া হয়েছে
নির্বাচিত নয় বলে আওয়ামী লীগ সরকারের জবাবদিহিতা নেই। তাদের অপশাসনে দেশের মানুষ অতিষ্ঠ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে জলবায়ু বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, একদিকে বৈশ্বিক জলবায়ু প্রভাব, অপরদিকে পার্শ্ববর্তী দেশের সাথে সরকারের নতজানু নীতির খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায় জলবায়ু পরিবর্তন ; বাংলাদেশ ও নদী শিরোনামে সেমিনারের আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, বাংলাদেশের সাথে আলোচনা ছাড়াই বিভিন্ন নদী থেকে পানি প্রত্যাহার করছে ভারত। যার প্রভাব পড়ছে বাংলাদেশের কৃষি অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রেই।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই, প্রতিবেশী দেশ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারছে না সরকার। দেশকে এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


























