নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল
- আপডেট সময় : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ইরানে মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। রোবকাল সকালেও সরেজমিনে ঢাকার শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরের দেখা যায়, শনিবারের মতো যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নয়, দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় না জানানোই হতাশায় বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে অনেক যাত্রীকে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়ছে অনিশ্চয়তার মুখে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যে যাওয়া-আসার ১০টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার সকালে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।













