নিউইয়র্কে আবাসিক ভবনে আগুনে ১৯ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবাসিক ভবনে আগুনে ১৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববারের ভয়াবহ আগুনে নয়জন শিশু দগ্ধ হয়ে মারা যায়।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, এ ঘটনায় দগ্ধ ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস সূত্র জানাচ্ছে, নিউইয়র্ক সিটিতে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে স্থানীয় সময় সকাল ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছিলেন। ফায়ার সার্ভিসের কমিশনার জানান, ভবনের প্রতিটি তলা অগ্নিকাণ্ডের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে একটি বাসভবনে আগুন লেগে আট শিশুসহ ১২ জন নিহত হন।
















