‘নিউইয়র্ক ফ্যাশন উইক’র নতুন আসরে সোহা
- আপডেট সময় : ১১:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ২১১০ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : আগামী ১০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে র্যাম্প শো ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ এর নতুন আসর। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটবেন বাংলাদেশি ফ্যাশন মডেল জেরিন সাদিয়া সোহা। তিনি ৩ বছর ধরে পড়াশোনার কারণে রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশে থাকা অবস্থায় কাজ করেছেন নামী দামী ব্র্যান্ডের সঙ্গে।

‘নিউইয়র্ক ফ্যাশন উইক’র আয়োজনটি করছেন আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, যেটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ওমর চৌধুরী। এখানে ফ্যাশন ডিজাইনার হিসেবে থাকছেন অস্কারজয়ী গোনজালেজ মন্টানেজ।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে সোহা বলেন, ‘দেশে থাকাকালীন সময়ে অনেক ব্র্যান্ডের সাথেই কাজ করেছি। কিন্তু বাংলাদেশি হিসেবে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছি, এটা ভাবতেই অনেক ভালো লাগছে। অনেক এক্সাইটেড। দেশের বাইরে এসে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটা অন্যরকম এক ভালো লাগার হয়ে থাকবে আমার কাছে।’

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ফ্যাশন হাউজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং নামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন বলে জানান সোহা। পাশাপাশি পড়াশোনা করছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে।



























