নারায়ণগঞ্জে বর্জ্যবাহী ট্রাকের চাপায় নিহত ২
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ২০৬৩ বার পড়া হয়েছে
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুঁড়িতে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন— ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী এবং যুবদল নেতা মাসুম। সন্ধ্যায় জালকুঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই দুই নেতা মোটরসাইকেলে করে জালকুঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে ঝুটপট্টি এলাকায় পৌঁছালে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পলাতক চালককে আটকে অভিযান চলছে।
























