নতুন চলচ্চিত্রে মিষ্টি জান্নাত
- আপডেট সময় : ১২:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৯৫৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এই চলচ্চিত্রটির নাম ‘ফুলজান’। আমিনুল ইসলাম বাচ্চু পরিচালিত এই চলচ্চিত্রে মিষ্টির বিপরীতে অভিনয় করছেন রিয়াদ রায়হান।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি থেকে পুবাইলের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হয়। আগামী ২৫ তারিখ পর্যন্ত একটানা শুটিং চলবে।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বলেন, ‘নতুন বছর নতুন সিনেমার মাধ্যমে কাজ শুরু করেছি। নাম ভূমিকায় অভিনয় করছি। গল্পটি চমৎকার। আশা করছি, ভালো কিছু পাবেন দর্শক। সিনেমাটি আগে বিভিন্ন উৎসবে যাবে। এরপর দেশের প্রেক্ষাগৃহে ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। সর্বশেষ ২০১৯ সালের এপ্রিল মাসে ‘তুই আমার রানী’ মুক্তি পায়। বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।


























