দেশের জনগণের উপর নির্ভর করেই ক্ষমতায় আসে আ’লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ২৩৬৯ বার পড়া হয়েছে
বিদেশি শক্তি নয়, দেশের জনগণের উপর নির্ভর করেই ক্ষমতায় আসে আওয়ামী লীগ, মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আন্দোলনের নামে অপশক্তির ষড়যন্ত্র সফল হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন,বিএনপির আন্দোলনের এক দফা কোন গুরুত্বই বহন করে না। বিদেশি শক্তির অভ্যন্তরীণ হস্তক্ষেপ জনগন কে সাথে নিয়ে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভা অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিএনপির নেতৃত্বে নির্বাচন নিয়ে দেশি বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র চলছে।
বলেন, আন্দোলনের নামে কোনো অপশক্তিকে প্রশ্রয় দেয়া হবে না।
সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ বিএনপিকে দেয়া হবে না।
অন্যদিকে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল তারাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।
সটঃ অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য।
সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নির্বাচন রুখে দেয়ার মত শক্তি নেই কারো নেই।
নির্বাচন বানচালে জড়িতদের তালিকা যুক্তরাষ্ট্রে পাঠানো হবে বলেও হুঁশিয়ারী দেন সালমান এফ রহমান।


























