দেশ ও জাতি গঠনে সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স এর যথেষ্ট অবদান রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৭৪২ বার পড়া হয়েছে
সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স এর যথেষ্ট অবদান রয়েছে। সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া চলমান আছে বলেও জানান সেনাপ্রধান।
সকালে নাটোরের দয়ারামপুরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে ৮ম কর্নেল কমান্ড অভিষেক এবং বাৎসরিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধনে এসব কথা বলেন।পরে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসারসহ ইঞ্জিনিয়ার কোরের সকল সামরিক, বেসামরিক ব্যক্তিবর্গের উদ্দেশ্যে দরবার নেন। দরবার শেষে কর্নেল কমান্ড্যান্ট কোয়াটার গার্ড পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন।

























