দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৩:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৯৩৯ বার পড়া হয়েছে
দুর্যোগ মোকাবিলায় অতীতের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে চলছে ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন কাজ। করোনা সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ তৎপরতা, বিরল দৃষ্টান্ত স্হাপন করেছে জানিয়ে তিনি বলেন, মাটি ও মানুষের এ দল অতীতেও মানুষের সাথে ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এবার এক ভিন্ন বাস্তবতায় ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে।ঈদ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াইয়ে সবচেয়ে বড় চ্যালেন্জ। করোনা বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারি নির্দেশনা পালন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।



























