দুইদিনের সফরে ঢাকা পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে
- আপডেট সময় : ০১:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দুইদিনের সফরে ঢাকা পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অব অনার। দুই দিনের ঢাকা সফরের সময় মাহিন্দা রাজাপক্ষে আজ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য দেবেন। শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাহিন্দা রাজাপাকসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন।

























