দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৭২২ বার পড়া হয়েছে
আইচ মোল্লার অভিষেক সেঞ্চুরিতে আফগানিস্তান অনূধ্ব-১৯ দলের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের ১২১ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা।
সিলেটে বাংলাদেশ দেয়া ২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১০১ রানে অলআউট হয় আফগানিস্তান। টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পরে বিপর্যয়ের হাল ধরেন আইচ মোল্লা ও মফিজুল ইসলাম। ২৭ রানে মফিজুল ফিরলেও সেঞ্চুরি করে সিলেটে আলো ছড়িয়েছেন আইচ মোল্লা। ক্যারিয়ারের প্রথম শতক তুলে ১০৮ রানে আউট হন তিনি, হয়েছেন ম্যাচ সেরা। শেষের দিকে আব্দুল্লাহ আল মামুনের অপরাজিত ৩২ রানের ইনিংসে ৬ উইকেটে ২২২ রান তোলে বাংলাদেশ। জবাবে নাঈমুর রহমান ও রিপন মন্ডলদের নিয়ন্ত্রিত বোলিং কখনই জয়ের পথে ছিলো আফগানিস্তান। সর্বোচ্চ ২২ রান করেন বিলাল সায়েদি। নাঈম ৫টি ও রিপন নেন ৩ উইকেট।



























