তেলের সংকটের আশঙ্কায় তেল কিনে মজুত করছেন অনেকেই
- আপডেট সময় : ০৬:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের আতঙ্ক এখন রাজধানীসহ সারাদেশে। আমদানি নির্ভর এই খাতকে স্বাভাবিক রাখতে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ভোক্তারা। সকাল থেকেই ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
দেশে জ্বালানি তেলের চাহিদা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। তেলের সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করছেন। বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পাওয়ার অভিযোগ করছেন অনেক ক্রেতা। সাধারণ গ্রাহকরা বলছেন স্বাভাবিকের তুলনায় হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ চলছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার পরামর্শও দিয়েছেন অনেকে। জ্বালানি তেল নিয়ে সাধারণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এতে করে পাম্পগুলোতে বাড়ছে ভীড় ও ভোগান্তি।




















