১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

তারেক–এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। সামরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এভিয়েশন খাত এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে মুসলিম বিশ্বের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে বাংলাদেশকে তুরস্কের গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হিসেবে অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান প্রেসিডেন্ট এরদোয়ান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সামরিক সহযোগিতা বাড়াতে গুরুত্ব

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি এ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন।

এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং এভিয়েশন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ জন্য আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমানকে গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী বললেন এরদোয়ান

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হিসেবে উল্লেখ করেছেন। মুসলিম বিশ্বেও তারেক রহমানের গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরেছেন তুর্কি প্রেসিডেন্ট।

দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও দেশটির ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

লিডার্স সামিটে বক্তব্য দেবেন তারেক রহমান

জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে অংশ নিতে তুরস্ক সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

বিশ্লেষকদের মতে, সামরিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর ক্ষেত্রে এই বৈঠক নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তারেক–এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সম্ভাবনা

আপডেট সময় : ১২:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬