তরুণদের মাদক থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান
কুমিল্লা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া।
তিনি বলেন, মাদক শুধু একটি জীবন নয়, একটি পরিবার ও রাষ্ট্রকে ধ্বংস করে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা শেষে কলেজ থেকে র্যালি বের হয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ‘মাদককে না বলুন’, ‘সুস্থ সুন্দর জীবন গড়ুন’সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।























