০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকার ডাকাতি: অস্ত্রসহ জামায়াতের এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১৬১০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৪ আসনের কদমতলী থানা এলাকায় ১৯ লাখ টাকা ডাকাতি এবং কয়েকজনকে কুপিয়ে জখমের অভিযোগে স্থানীয় জামায়াতের সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগিনা আসাদুজ্জামান সাব্বিরকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ৬ মে বিকেলে এই সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ডিএমপির কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন কাঁচা রাস্তার ওপর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসান তাঁর প্রাইভেটকারে করে যাওয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁদের পথ রোধ করে। অভিযোগ রয়েছে, আসামিরা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই হামলায় মো. হাসান, রনি, মোতালেব এবং নয়নসহ অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা গাড়িতে থাকা ব্যাবসার নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কদমতলী থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। র‍্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মূল অভিযুক্ত, জামায়াত দলীয় এমপির ভাগিনা আসাদুজ্জামান সাব্বিরকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পুরো বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকার ডাকাতি: অস্ত্রসহ জামায়াতের এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ১২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬