টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল
- আপডেট সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান দল। রোববার সকালে দলের প্রথম ভাগ ঢাকায় পা রাখে।
এই বহরে পাকিস্তানের পুরো দল আসেনি, কারণ পাকিস্তান সুপার লিগের ফাইনাল এখনও বাকি। তা শেষ করে বাকি সদস্যরা পরে বাংলাদেশে আসবেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশিয়ে দল গঠন করেছেন নির্বাচকেরা। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন চারজন ক্রিকেটার। তারা হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান ওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
দুই ম্যাচের সিরিজটি হবে দুটি ভেন্যুতে। প্রথম টেস্ট আগামী ৮ মে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

























